শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে সাবেক এক ইউপি সদস্য ও বর্তমান এক সংরক্ষিত নারী ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের চরফাতেবাহাদুর এলাকায় এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত সাবেক ইউপি সদস্য জামাল রাঢ়ি এবং ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য রেনু বেগমের বাড়িতে হামলা চালায়।

​সংরক্ষিত নারী ইউপি সদস্য রেনু বেগম অভিযোগ করেন, দুর্বৃত্তরা তার স্বামী সাবেক ইউপি সদস্য জামাল রাঢ়িকে পেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তাকে না পেয়ে হামলাকারীরা একটি মোটরসাইকেল ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় মেয়ের কয়েক ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।

কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট

​এ ঘটনায় কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৩৪   ২৩ বার পঠিত