সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দিবস উদ্‌যাপিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দিবস উদ্‌যাপিত
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দিবস উদ্‌যাপিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উদ্‌যাপন করা হলো। এ উপলক্ষে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। নানা উৎসবে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরাও।

২০২২ সালের শেষ সময়ে এসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নানা উৎসব চলছে দেশটিতে। পার্শ্ববর্তী দেশ কাতারে বিশ্বকাপের রেশ ধরে এই উৎসবের ব্যাপকতা আরও বেশি বেড়েছে ।

দেশটিতে ১ ডিসেম্বর থেকে ৪ দিনের ছুটি ঘোষিত হওয়ায় বাংলাদেশিরাও মেতেছে নানা আয়োজনে। ছুটির দিনগুলোকে স্মরণীয় করে রাখার জন্য পিকনিক, মেলা, সাংস্কৃতিক সন্ধ্যা, নৌবিহার, বারবিকিউ পার্টিসহ বিভিন্ন আয়োজন করেছে প্রবাসীরা। বাংলাদেশের বিজয় দিবস সামনে রেখে প্রবাসীদের এই আয়োজনগুলো অব্যাহত থাকবে আরও কিছুদিন।

একজন প্রবাসী বলেন, অনেকদিন পর এভাবে উন্মুক্ত পরিবেশে জাতীয় দিবস পালিত হলো। আগে অনেক প্রতিবন্ধকতা ছিল। আরেক প্রবাসী বলেন, সবাই মিলে আনেক আনন্দের সঙ্গে দিনটি আমরা পালন করছি। আমাদের কাছে পুরো ঈদ ঈদ লাগছে।

আমিরাতের জাতীয় দিবসকে কেন্দ্র করে এ দেশটিতে বিভিন্ন পার্ক, সিনেমা হল, পর্যটনকেন্দ্র এবং বিনোদনকেন্দ্রগুলোতে ব্যাপক লোকসমাগম দেখা গেছে। ট্রাফিক আইনের শীতলতা এনেছে। কয়েকশ’ বন্দিকে সাধারণ ক্ষমা দিয়ে মুক্ত করে দেয়া হয়েছে।

এছাড়া দ্রব্যমূল্যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। দেশটিতে অবস্থানরত বিভিন্ন কমিউনিটির লোকজন ভিন্ন ভিন্ন আরেকজনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে জাতীয় দিবসের সব আয়োজনকে মনোমুগ্ধ করে তুলেছে।

বাংলাদেশ সময়: ১২:০৬:১৪   ৫৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ