আবৃত্তিশিল্পী হাসান আরিফ কর্মের মধ্যে বেঁচে থাকবেন : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবৃত্তিশিল্পী হাসান আরিফ কর্মের মধ্যে বেঁচে থাকবেন : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২



আবৃত্তিশিল্পী হাসান আরিফ কর্মের মধ্যে বেঁচে থাকবেন : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আবৃত্তিশিল্পী হাসান আরিফ বাংলাদেশের আবৃত্তি অঙ্গনে এক অনন্য নাম। তিনি তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন।
প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘হাসান আরিফ অন্তরে মম’ শীর্ষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আরিফ এর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
হাসান আরিফ স্মৃতি সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি ড. মুহাম্মদ সামাদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বিশিষ্ট আবৃত্তিশিল্পী মো. আহকাম উল্যাহ।

বাংলাদেশ সময়: ২১:৩৩:৪১   ৬০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমানের যোগদান
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
ইউটিউব দেখে শুরু, আজ সফল উদ্যোক্তা—রাজবাড়ীতে সরোয়ার বাবুর কমলা বাগানে সাফল্যের গল্প
নারায়ণগঞ্জের বক্তাবলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস
সদরপুরে ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ, ১ লাখ ২০ হাজার টাকার জাল বিনষ্ট
গোপালগঞ্জের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর-ফরিদপুরে
ময়মনসিংহ ও নেত্রকোণা সীমান্তে ৫ মানব পাচারকারী আটক
নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা
পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ