বাংলাদেশকে ৩৩ মিলিয়ন ইউরো দেবে জার্মানি 

প্রথম পাতা » অর্থনীতি » বাংলাদেশকে ৩৩ মিলিয়ন ইউরো দেবে জার্মানি 
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২



বাংলাদেশকে ৩৩ মিলিয়ন ইউরো দেবে জার্মানি 

বাংলাদেশ ও জার্মানির মধ্যে এখানে স্বাক্ষরিত দুটি চুক্তির অধীনে ইউরোপীয় দেশটি বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনে অনুদান হিসাবে ৩৩ মিলিয়ন ইউরো প্রদান করবে।
বুধবার স্বাক্ষরিত দুটি চুক্তি অনুযায়ী ‘নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি সক্ষমতা তৃতীয়’ শীর্ষক প্রকল্পের জন্য আর্থিক সহযোগিতা (এফসি) ২০২১ চুক্তির অধীনে ১০ মিলিয়ন ইউরো (জিটুজি) অনুদান এবং ‘জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন (সিসিএইউডিপি) ফেজ-২ (খুলনা)’ শীর্ষক প্রকল্পের জন্য ৩৩ মিলিয়ন ইউরো অনুদান দেয়া হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান বাংলাদেশ সরকারের পক্ষে ‘অনুদান চুক্তিতে’ স্বাক্ষর করেন।
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আশিম ট্রয়েস্টার এবং কেএফডব্লিউ-এর কান্ট্রি ম্যানেজার স্টেফান ইশনার চুক্তিতে স্বাক্ষর করেন।
আজ ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকাস্থ জার্মান দূতাবাস, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক কেএফডব্লিউ এবং জার্মান কারিগরি সহযোগিতা সংস্থা জিআইজেড ও বিজিআর এর পদস্থ কর্মকর্তারা এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে জার্মান ডেভলপমেন্ট কোঅপারেশন খুলনায় জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন কর্মসূচি, সিসিএইউডিপি- ফেজ টু বাস্তবায়নের জন্য ৩১.৫ মিলিয়ন ইউরো অনুদান দিবে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হিসেবে খুলনা সিটি কর্পোরেশন (এলজিইডি) এই কার্যক্রমটি সম্পন্ন করবে।
এই প্রোগ্রামটি মূলত বাংলাদেশের উপকূলীয় শহর খুলনায় জলবায়ু পরিবর্তন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত শহুরে জনগোষ্ঠীর জীবনযাত্রার অবস্থার উন্নতির লক্ষ্যে কাজ করে। এই প্রোগ্রামটি কমপ্রিহেন্সিভ ড্রেনেজ নিষ্কাশন নেটওয়ার্ক স্থাপন, খাল পুনরুজ্জীবিতকরণ, জনসাধারণের সুযোগ-সুবিধা নিশ্চিত করে ও ভূ-পৃষ্ঠে অন্যান্য প্রয়োজনীয় বন্যা সহনশীল অবকাঠামো স্থাপনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার জন্য অভিষ্ঠ গোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
অনুদানের ১.৫ মিলিয়ন ইউরো প্রয়োজনীয় সংশ্লিষ্ট অন্যান্য কাজে জন্য ব্যবহার করা হবে। এছাড়া, প্রকল্পের কারিগরি মূল্যায়ন এবং তদারকি, প্রশিক্ষণ, প্রকল্প অধিগ্রহণের পাশাপাশি অপেক্ষমান প্রকল্পগুলির উন্নয়নে সহায়তা ও সক্ষমতা বৃদ্ধি করা হবে।

বাংলাদেশ সময়: ২২:০১:৫৫   ৬৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ খসড়া চূড়ান্তের লক্ষ্য
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ