প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন - উশৈসিং বীর বাহাদুর

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন - উশৈসিং বীর বাহাদুর
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২



প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন - উশৈসিং বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ চান। তিনি দেশের সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন। প্রধানমন্ত্রী পার্বত্য জেলাগুলোতে মসজিদ, মাদ্রাসা, বৌদ্ধ বিহার, মন্দির, গীর্জা নির্মাণ করে দিচ্ছেন। এছাড়া চলাচলের পথকে সহজ ও সুগম করতে বন্ধুর এলাকাগুলোতে পাকা রাস্তা, ব্রিজ, কালভার্ট, ইত্যাদি নির্মাণ করে দিচ্ছেন। এজন্য তিনি পার্বত্য তিন জেলার উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছেন।

মন্ত্রী আজ বান্দরবান জেলার আলীকদম থানার মারাইংতং ধম্মা জেদী ধর্ম বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বীর বাহাদুর বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক সরকার। মানুষের কল্যাণে এ সরকার সারাদেশে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। এ সরকার আগামী ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগের কোনো সরকারের আমলে পার্বত্য অঞ্চলে উন্নয়নের এতো জোয়ার ছিল না। তিনি সরকারের উন্নয়ন কাজে সকলকে আন্তরিক থাকার আহ্বান জানান।

ভরির মুখ মংপাইখই হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উঃ উইচারা মহাথেরের সভাপতিত্বে এ সময় আলী কদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উঃ ঞানিকা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী পরে বিকালে লামা উপজেলার চম্পাতলা বৌদ্ধবিহার উৎসর্গ অনুষ্ঠানে যোগ দেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে চম্পাতলা বৌদ্ধবিহারের নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

এর আগে মন্ত্রী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ৪৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে চারটি পাকা সড়ক ও একটি ব্রিজ এবং ৪০ লাখ টাকা ব্যয়ে আলীক্ষ্যং জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুরসহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৫:৩৮   ৫১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ