সমাবেশ ঘিরে কোনো আতঙ্ক নেই : ডিবিপ্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাবেশ ঘিরে কোনো আতঙ্ক নেই : ডিবিপ্রধান
শনিবার, ১০ ডিসেম্বর ২০২২



সমাবেশ ঘিরে কোনো আতঙ্ক নেই : ডিবিপ্রধান

পুলিশের কড়া নজরদারির ফলে সমাবেশ ঘিরে আতঙ্ক কেটে গেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, সমাবেশ ঘিরে যে আতঙ্ক ছিল, তা আর এখন নেই। নির্বিঘ্নে সমাবেশে আসতে ও যেতে পারছে বিএনপি কর্মীরা। কাউকে আটক করা হচ্ছে না ও বাধা দেওয়া হচ্ছে না।

শনিবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশ হলে পুলিশ সহায়তা করবে। তবে কেউ নাশকতার চেষ্টা করলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এটি বৈধ সমাবেশ, তাই সমাবেশ শেষ করে বিএনপি চলে যেতে পারে।

বিশৃঙ্খলা এড়াতে নগরজুড়ে ৩২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনপির গণসমাবেশকে ঘিরে রাজধানীর রাস্তাঘাট প্রায় ফাঁকা। সড়কে যানবাহনের পাশাপাশি পথচারীর উপস্থিতিও তেমন একটা দেখা যায়নি। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এদিকে সমাবেশ থেকে বিএনপি যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সেজন্য রাজধানীর বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যরা সর্তক অবস্থানে রয়েছেন। রাজধানীর প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে।

আজও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে রাজধানীর পল্টন এলাকা। নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ রেখেছে পুলিশ। কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়াও যারা ওই এলাকার বাসিন্দা, তাদেরকেও বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১৫   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ