ফ্রান্স-ইংল্যান্ড হাইভোল্টেজ ম্যাচের একাদশে যারা থাকছেন

প্রথম পাতা » খেলাধুলা » ফ্রান্স-ইংল্যান্ড হাইভোল্টেজ ম্যাচের একাদশে যারা থাকছেন
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২



ফ্রান্স-ইংল্যান্ড হাইভোল্টেজ ম্যাচের একাদশে যারা থাকছেন

দেখতে দেখতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মঞ্চও শেষ দিকে চলে এসেছে। যেখানে কাতার বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড। এমন হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে দুই দলই তাদের শক্তিশালী একাদশ ঘোষণা করেছে। যেখানে দুই দলই তাদের আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

শনিবার (১০ ডিসেম্বর) দোহার আল বায়েত স্টেডিয়ামে হবে ফ্রান্স-ইংল্যান্ড দলের ফুটবল মহারণ। ম্যাচটি বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে।

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সেই ১৯৬৬ সালে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। এরপর ৫৬ বছর পেরিয়ে গেলেও আর বিশ্বকাপের দেখা পায়নি ইংলিশরা। ফলে আরও একবার বড় মঞ্চে ট্রফি জয়ে মরিয়া গ্যারাথ সাউথগেটের দল।

অন্যদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবারের বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ট্রফি জিতেছিল দিদিয়ের দেশমের দল। ফলে আবারও নিজেদের কাছেই শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে কিলিয়ান এমবাপ্পেরা।

ফ্রান্সের শুরুর একাদশ: হুগো লোরিস (গোলকিপার), কুন্ডে, ইব্রাহিমা কোনাটে, ডায়ট উপামেকানো, হার্নান্দেজ, আদ্রিয়েন রাবোয়িত, অরেলিয়েন টিচুয়ামেনি, ওসমানে ডেম্বেলে, অলিভার গিরুদ, আন্দোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে

ফরমেশন: ৪-২-৩-১

ইংল্যান্ডের শুরুর একাদশ: জর্ডান পিকফোর্ড (গোলকিপার), হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কাইল ওয়াকার, হেন্ডারসন, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, ফিল ফোডেন, বুকায়ো শাকা।

ফরমেশন: ৪-২-৩-১

বাংলাদেশ সময়: ১:১১:২৬   ৫৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ