ঐতিহাসিক জয়ের পর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাল মরক্কো

প্রথম পাতা » খেলাধুলা » ঐতিহাসিক জয়ের পর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাল মরক্কো
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২



---

প্রথমবারের মতো মুসলিম প্রধান দেশ হিসেবে কাতারে বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হচ্ছে। এই বিশ্বকাপে ক্রোয়েশিয়া, বেলজিয়াম ও কানাডাকে পাশ কাটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে জায়গা করে নিয়েছিল আফ্রিকার মুসলিম দেশ মরক্কো। এরপর শেষ ষোলোয় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে হারায় আশরাফ হাকিমিরা। এবার তারা বিদায় নিশ্চিত করলো রোনালদোর পর্তুগালের।

মরুর বুকে বিশ্ব আসরের সব ম্যাচের পরই সবকিছুর জন্য সেজদায় যেয়ে মহান আল্লাহকে ধন্যবাদ দিয়ে আসছেন। এবার পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়ার ম্যাচে একইভাবে কৃতজ্ঞতা জানালেন মরক্কোর ফুটবলাররা। সৃষ্টিকর্তা আল্লাহকে ধন্যবাদ জানানোর ভাষা হয়তো নেই তাদের, কিন্তু ঠিকই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করলো না মুসলিম প্রধান দেশটি।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাঠে নেমে প্রতিপক্ষ দলের কোনো ফুটবলার মরক্কোর জালে বল জড়াতে পারেননি। একমাত্র যে গোলটি তারা হজম করেছে, সেটিও হয়েছিল আত্মঘাতী। এমনকি এখন পর্যন্ত কোন দলই তাদের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি।

আফ্রিকান এটলাস লায়ন্সদের এমন ঈর্ষণীয় পারফরম্যান্স যেন সবাইকে তাক লাগিয়ে দেবে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাদের এমন পারফরম্যান্স আফ্রিকান দলগুলোকে নিশ্চয়ই নতুন করে স্বপ্ন দেখতে সাহায্য করবে।

বাংলাদেশ সময়: ১:০৬:৪৩   ৬১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের
অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির ঘটনায় পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, বড় জরিমানা আর্জেন্টিনার
স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ