পদত্যাগপত্র জমা দিতে সংসদে বিএনপির এমপিরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পদত্যাগপত্র জমা দিতে সংসদে বিএনপির এমপিরা
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২



পদত্যাগপত্র জমা দিতে সংসদে বিএনপির এমপিরা

পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে এসেছেন বিএনপির সংসদ সদস্যরা।

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সংসদ ভবনের গেটে আসেন তারা।

এদিন দুপুর সাড়ে ১২টায় স্পিকারের কাছে পদত্যাগপত্র তুলে দেওয়ার কথা রয়েছে।

সংসদ ভবনের সামনে রুমিন ফারহানা বলেন, বিএনপির আন্দোলনের অংশ হিসেবে এই পদত্যাগ। বর্তমান সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। বর্তমান সরকার এককভাবে সব আইন পাশ করে। এ সংসদ অকার্যকর।

পদত্যাগ করা এমপিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশিদ দেশের বাহিরে থাকায় তার ব্যক্তিগত সচিব পদত্যাগ পত্র জমা দেবেন।

এর আগে, শনিবার দুপুরে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে তারা পদত্যাগের ঘোষণা দেন। তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ অস্ট্রেলিয়ায় থাকায় তিনি সমাবেশে উপস্থিত ছিলেন না।

বাংলাদেশ সময়: ১১:৫০:১৩   ৬৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
স্ত্রীর সঙ্গে ঝগড়া ও মদপানের ভিডিও ভাইরাল: নৌ পুলিশের এসআই প্রত্যাহার
দক্ষিণখানে অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
শাওনসহ গত ১৭ বছরের সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ