খিলগাঁও থেকে সাইবার অপরাধে ১ ব্যক্তি গ্রেফতার 

প্রথম পাতা » ছবি গ্যালারী » খিলগাঁও থেকে সাইবার অপরাধে ১ ব্যক্তি গ্রেফতার 
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২



খিলগাঁও থেকে সাইবার অপরাধে ১ ব্যক্তি গ্রেফতার 

রাজধানীর খিলগাঁও থেকে সাইবার অপরাধী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃতের নাম মোঃ সালমান মিয়া (২৩)। তিনি নারীদের ছবি এডিট করে সোস্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও চিত্র ও ছবি তৈরি করে ছড়িয়ে দিতেন বলে র‌্যাব সূত্র জানায়।
আজ বেলা পৌনে ১২ টার দিকে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, শনিবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে খিলগাঁও এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত সালমান মিয়া দীর্ঘদিন ধরে নারীদের ছবি ব্যবহার করে ফেইক এডিটের মাধ্যমে অশ্ল¬ীল ছবি ও ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব¬্যাকমেইল করে আসছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:১০   ৫৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু
কপ৩১ সম্মেলনে অনুদানভিত্তিক কার্যকর সহায়তা চাইবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ