শরীয়তপুরে মাসুম হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শরীয়তপুরে মাসুম হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২



শরীয়তপুরে মাসুম হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

শরীয়তপুরের ডামুড্যায় অগ্রণী ব্যাংকের অফিস সহায়ক আজিজুর রহমান মাসুম হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকা থেকে তাদের গ্রেফতার করেন র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতাররা হলেন শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডের বিশাকুড়ি এলাকার আবুল হোসেন দেওয়ানের ছেলে আবু বক্কর সিদ্দিক রাসেল (৪০) ও একই এলাকার মৃত খোরশেদ আলম তালুকদারের ছেলে শহিদুল ইসলাম (৪১)।

সোমবার বিকেলে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কেএম শাইখ আকতার সংবাদ সম্মেলনে জানান, গত ৩০ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক শরীয়তপুরের ডামুড্যা শাখার অফিস সহায়ক আজিজুর রহমান মাসুম নিখোঁজ হন। ঘটনার দুদিন পর একটি পুকুর থেকে ওই ব্যাংকের অফিস সহায়কের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাসুমের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জাকির হোসেন রকি নামে একজনকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যার ক্লু বের হয়ে আসে। রকির দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর ঢাকার মিরপুর থেকে হত্যার মাস্টারমাইন্ড আবু বক্কর সিদ্দিক ও তার সহযোগী শহিদুল ইসলামকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব কমান্ডার আরও জানান, ৩০ সেপ্টেম্বর বাড়ির পাশের পুকুরপাড়ে মাদকসেবন নিয়ে অগ্রণী ব্যাংকের অফিস সহায়ক আজিজুর রহমান মাসুমের সঙ্গে কথা-কাটাকাটি হয় আবু বক্কর সিদ্দিক রাসেল ও শহিদুল ইসলামের। পরে উত্তেজিত হয়ে ওঠে রাসেল ও শহিদুল। একপর্যায়ে তারা গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মাসুদকে হত্যা করে। পরে ইট দিয়ে মুখমণ্ডল থেঁতলে দিয়ে মরদেহ বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়। ঘটনার দুদিন পর পুলিশ মাসুমের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৪১   ৬৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ