জামালপুরে ইলেকট্রনিকস শোরুমে আগুন, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ইলেকট্রনিকস শোরুমে আগুন, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২



জামালপুরে ইলেকট্রনিকস শোরুমে আগুন, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জামালপুর শহরের শহীদ হারুন সড়কে রহমান ইলেকট্রনিকস ও রেফ্রিজারেটরের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১০টার দিকে শোরুম বন্ধ করে বাসায় চলে যান মালিক ও কর্মচারীরা। রাত ১২টার দিকে আশপাশের লোকজন বাইরে থেকে তালাবদ্ধ শোরুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভয়াবহ আগুনের কবল থেকে রক্ষা পায় আশপাশের আরও বেশ কয়েকটি শোরুম ও দোকানপাট।

শোরুমের মালিক বলেন, আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আমার সর্বনাশ হয়ে গেছে। আমার প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, এই শোরুমে আগুন লাগার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস কর্মীরা আধাঘণ্টা চেষ্টা করে অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের বেশ কয়েকটি দোকান ও শোরুম আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৫৫   ৫৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ