নারায়ণগঞ্জে অটোচালক খুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে অটোচালক খুন
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২



নারায়ণগঞ্জে অটোচালক খুন

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকা থেকে অন্তর নামে এক অটোরিকশা চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ কিল্লার মূল ফটক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম ছাড়া বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নিহতের বন্ধু নাবিব জানান, নিহত অন্তর এবং তিনি ফতুল্লা মাসদাইর আল আমিন মসজিদের পাশের একটি গ্যারেজে থেকে অটোরিকশা নিয়ে ভাড়ায় চালাতেন। তিনি অন্তরের নাম ছাড়া অন্য কিছু জানেন না। অন্তর ছোট বেলায় রেললাইনে বসবাস করতেন। অন্তর শারীরিক প্রতিবন্ধী। সোমবার অন্তর অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই কামরুজ্জামান জানান, স্থানীয়রা হাজীগঞ্জ কিল্লার মূল ফটকে এক যুবকের রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনা স্থালে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত অন্তরের শরীরে ৩৫টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারী শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:১৬   ৬৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মারধরের অভিযোগের পরদিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ