নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোচালক খুন: গ্রেফতার ১

প্রথম পাতা » আড়াইহাজার » নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোচালক খুন: গ্রেফতার ১
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২



নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোচালক খুন: গ্রেফতার ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নূরে আলম (৪০) নামে এক অটোরিকশা চালককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কালাপাহাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূরে আলম ওই গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ শফিকুল নামে গ্যারেজ মালিককে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ‘কালাপাহাড়িয়া গ্রামের বাসিন্দা ও অটোরিকশা চালক নূরে আলম মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় শফিকুলের গ্যারেজে তার গাড়ির চাকা ঠিক করতে যায়। এ সময় চাকা ঠিক করা নিয়ে দুইজনের প্রথমে মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ সময় গ্যারেজের মালিক শফিকুল অটোরিকশা চালককে কিল ঘুষি মারতে থাকে। পরে নূরে আলমকে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে নূরে আলম মাথায় আঘাত পান। পরে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, খুনের ঘটনায় শফিকুলকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কাজ চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮:০৬:০৯   ৬৭১ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ