হার্নান্দেজের গোলে শুরুতেই এগিয়ে গেল ফ্রান্স

প্রথম পাতা » খেলাধুলা » হার্নান্দেজের গোলে শুরুতেই এগিয়ে গেল ফ্রান্স
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২



হার্নান্দেজের গোলে শুরুতেই এগিয়ে গেল ফ্রান্স

চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিপক্ষের কোনো গোল হজম করেনি মরক্কো। কিন্তু কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমে শুরুতেই গোল হজম করে বসেছে আটালাস লায়নসরা। পঞ্চম মিনিটে ফরাসি ডিফেন্ডার থিও হার্নান্দেজের দুর্দান্ত এক গোলে শুরুতেই এগিয়ে গেল বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স।

বুধবার (১৪ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপের ২২তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে নিজেদের শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামে মরক্কো। লুকাস হার্নান্দেজ ইনজুরিতে পড়ায় বিশ্বকাপে প্রথমবারের মতো একাদশে সুযোগ পান থিও হার্নান্দেজের। কোচের আস্থার সেই প্রতিদান দিতে বেশি সময় নেননি এই ফুটবলার।

ম্যাচের পঞ্চম মিনিটে মরক্কোর ডি-বক্সে সুযোগ পেয়ে ভালোভাবেই সেটা কাজে লাগান থিও। তার বা পায়ের দারুণশটে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ফ্রান্স। যার সুবাদে বিশ্বকাপের সেমিফাইনালটা দারুণভাবে শুরু করলো দিদিয়ের দেশমের ফ্রান্স।

বাংলাদেশ সময়: ১:৫৩:২৭   ৪৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা
বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’: ফুটবলমঞ্চে দেশের গৌরব
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন, বিশ্বাস লিনেকারের
বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ