ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা » খুলনা » ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২



ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সুজন মাহমুদ যশোর : যশোরের ঝিকরগাছায় পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিজয় দিবসের আনন্দ ভাগ করে নিতে স্বপ্নলোকের পাঠশালার দু’টি ক্যাম্পাসের সর্বমোট ৭০জন শিক্ষার্থীদের পেন ফাউন্ডেশনের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীন। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, পেন ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আলফ্রেড মন্ডল, স্বপ্নলোকের পাঠশালার সহকারী শিক্ষক রত্না ইসলাম ও বিথী খাতুন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি মেঘনা ইমদাদ বলেন, প্রতিবছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত শিশু, ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন

বাংলাদেশ সময়: ২২:৩১:১২   ৫১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ