১৩ বছর কৌশলে পালিয়ে বেড়িয়েছে, অবশেষে গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৩ বছর কৌশলে পালিয়ে বেড়িয়েছে, অবশেষে গ্রেপ্তার
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২



১৩ বছর কৌশলে পালিয়ে বেড়িয়েছে, অবশেষে গ্রেপ্তার

ফেনী সাউথইস্ট কলেজের জাল দলিল কেলেংকারী ঘটনায় অভিযুক্ত ছিলেন; দীর্ঘ ১৩ বছর কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে র‌্যাবের গোয়েন্দা নজরদারীতে গ্রেপ্তার হয়েছে।

ফতুল্লার শিয়াচর এলাকা থেকে শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর রাতে প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ৫৫ বছর বয়সী মো. জসীম উদ্দিন। সে ফেনী জেলার ফেনী সদরের পূর্ব রাজনগর এলাকার বাসিন্দা।

আদমজীনগর কার্যালয় থেকে এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকুর প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামী মো. জসীম উদ্দিন প্রতারনার উদ্দেশ্যে জাল জালিয়াতির মাধ্যমে দলিল তৈরী চক্রের একজন সদস্য। ফেনী সাউথইস্ট কলেজের জাল দলিল কেলেংকারী ঘটনায় অভিযুক্ত আসামী। ঘটনায় ফেনী সদর থানায় মামলা হওয়ার পর থেকে সে দীর্ঘ ১৩ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীকে ফেনী সদর থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩৭   ৫৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪
১৫ বছরের বন্ধুত্বের টানে পুয়ের্তো রিকোয় মাহির পাশে মিথিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ