ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক পাচ্ছেন বাংলাদেশের পূজা সেনগুপ্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক পাচ্ছেন বাংলাদেশের পূজা সেনগুপ্ত
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২



ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক পাচ্ছেন বাংলাদেশের পূজা সেনগুপ্ত

ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক ‘ফ্রেন্ডশিপ মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। বাংলাদেশে অবস্থিত ভিয়েতনাম দূতাবাস থেকে চিঠি দিয়ে এই পদকের কথা নিশ্চিত করা হয়েছে নৃত্যশিল্পীকে।

ভিয়েতনামের জাতির জনক স্বাধীনতা আন্দোলনের নেতা হো চি মিনের জীবনী অবলম্বনে নৃত্য প্রযোজনা ‘হো চি মিন—আ জার্নি টু এক্সপ্লোর দ্য লাইট উইদিন’-এর জন্য এই পুরস্কার পাচ্ছেন পূজা। ২০১৯ সালে ভিয়েতনাম সরকারের অর্থায়নে প্রযোজনাটি মঞ্চে এনেছিল পূজার নাচের দল তুরঙ্গমী রেপার্টরি ডান্স থিয়েটার।

২৮ ডিসেম্বর পূজার হাতে এই পদক তুলে দেওয়া হবে। পূজা বলেন, ‘২০১৭ সালে ভিয়েতনামে প্রথম বাংলাদেশি দল হিসেবে ইন্টারন্যাশনাল বদরুম ফোক ডান্স ফেস্টিভালে অংশ নিয়েছিলাম। উৎসবটিকে বলা যায় নাচের বিশ্বকাপ। আমরা আয়োজকদের অনুরোধ করে হো চি মিনের মনুমেন্ট দেখার জন্য রাজধানী হানওয়েতে যাই। বাংলাদেশে ফিরে রাষ্ট্রদূতকে ঘটনাটি বলি। উনি তখন এই মহামানবকে নিয়ে একটি প্রডাকশন করার অনুরোধ করেন। প্রায় দুই বছর রিসার্চ করে ঢাকায় শোয়ের আয়োজন করি। দেশ-বিদেশের দর্শক বেশ পছন্দ করেন। যত দূর জানি, এটি বিশ্বের প্রথম বায়োগ্রাফি ডান্স প্রডাকশন। ’

বাংলাদেশ সময়: ১৬:১৬:১৬   ৫৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম
অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ