দায়িত্ব আরও বেড়ে গেল : ওবায়দুল কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » দায়িত্ব আরও বেড়ে গেল : ওবায়দুল কাদের
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



দায়িত্ব আরও বেড়ে গেল : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা পরবর্তীতে তিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি, আরও দায়িত্ব বেড়ে গেল।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলরদের মন ও চোখের ভাষা বোঝেন। আমরা ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোতে নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সভাপতি। তার কোনো বিকল্প নেই। তিনি ৪১ বছর ধরে সভাপতি, এটা বিশ্বে রেকর্ড।

সেতুমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকট ও আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে সরকার হটানোর কর্মসূচির বিপরীতে অনেক চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করতেই অভিজ্ঞদের নেতৃত্ব রেখা হয়েছে।

তৃতীয় বার সাধারণ সম্পাদক হওয়ার বিষয়ে তিনি বলেন, আমাদের দলে এমন ১০ জন নেতা আছেন। তাদের যোগ্যতা আছে। তবুও আগামী নির্বাচনকে সামনে রেখে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, বিএনপির সরকার হটানোর আন্দোলনের চ্যালেঞ্জ অতিক্রম করতে অভিজ্ঞদেরই আবার নেতৃত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তাই আমাকে তৃতীয় বারের মতো নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৪০:২৩   ৪৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী
আবারও ‎ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ