গুলি করে রোহিঙ্গা নেতাকে হত্যা

প্রথম পাতা » চট্টগ্রাম » গুলি করে রোহিঙ্গা নেতাকে হত্যা
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২



---

কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও গুলিতে মোহাম্মদ হোসেন (৪০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বালুখালী ক্যাম্প-১৮ ইস্টে এই ঘটনা ঘটে।

নিহত হোসেন ব্লক-৮ এর মোহাম্মদ শফিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের রোহিঙ্গা নেতা বা হেড মাঝি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের ছোট ভাই নুর হাশেম জানান, সকালে মোহাম্মদ হোসেন বাড়ির পাশে বসে ছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বলেন, একদল দুষ্কৃতকারী হঠাৎ এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে লোকজন জড়ো হতে থাকলে গুলি করে মৃত্যু নিশ্চিত করে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:২১   ৪৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ