গোপালগঞ্জে দু’দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ 

প্রথম পাতা » কিশোরগঞ্জ » গোপালগঞ্জে দু’দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ 
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২



গোপালগঞ্জে দু’দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ 

গোপালগঞ্জে আজ উচ্চ ফলনশীল, রপ্তানিযোগ্য নতুন জাতের আলুর সম্প্রসারণ এবং রপ্তানি আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও রপ্তানি কলা কৌশল শীর্ষক দু’দিনব্যাপী অংশীজন প্রশিক্ষণ শুরু হয়েছে।
সকালে গোপালগঞ্জ আলু বীজ হিমাগারের সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মানসম্মত বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদার করণ প্রকল্প আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন গোপালগঞ্জ বিএডিসির উপ-পরিচালক দীপঙ্কর রায়।
প্রথম দিনের প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহসীন হাওলাদার , বিএডিসির উপ-পরিচালক দীপঙ্কর রায়, সহকারী পরিচালক মো. ইমাম হুসাইন। এ প্রশিক্ষণে নড়াইল ও গোপালগঞ্জ জেলার বীজ আলু উৎপাদনকারী কৃষক, বীজ ডিলারসহ সংশ্লিষ্ট ৩০ জন অংশ নিয়েছেন। আগামীকাল মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হযে প্রকল্প পরিচালক মো. আবীর হোসেন অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেবেন। মঙ্গলবার বিকালে প্রশিক্ষণ সমাপ্ত হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৪৬   ৬৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ