প্রথম-দ্বিতীয়, ষষ্ঠ-সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রথম-দ্বিতীয়, ষষ্ঠ-সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২



প্রথম-দ্বিতীয়, ষষ্ঠ-সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী

নতুন বছরে প্রাথমিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষাক্রমে রূপান্তর ঘটাচ্ছি। তাই এই শ্রেণির বইগুলো পরীক্ষামূলক সংস্করণ করছি। যদিও আমরা ২০২২ সালে পাইলটিং করেছি। কিন্তু তারপরেও যেহেতু আমরা শিক্ষায় রূপান্তর ঘটাচ্ছি, শিক্ষাক্রমে অনেক পরিবর্তন এসেছে আগের তুলনায়। কীভাবে পাঠদান করা হবে, কীভাবে মূল্যায়ন করা হবে। এসব কিছুতে ব্যাপক পরিবর্তন এসেছে। সেজন্য পুরো ২০২৩ সাল নির্দিষ্ট শ্রেণির বইগুলো পরীক্ষামূলক সংস্করণ হিসেবে যাবে। সারা বছর আমরা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলের কাছ থেকে আমরা মতামত নেব। এবং ২০২৪ সালে যেই বইগুলো যাবে সেখানে আমরা পরিমার্জন, সংযোজন, বিয়োজন করে নেব।

পাঠ্য বইয়ে ভুলভ্রান্তি কমে আসছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘অতীতে কিছু বইয়ে অনেক ভুল থাকলেও তা আমরা কাজ করে সংশোধন করে দিয়েছি। আশাকরি এবছর নতুন বইয়ে কোনো ভুল থাকবে না। তারপরেও যদি কোথাও কোনো ভুল থেকে যায় তা সাথে সাথে সংশোধন করা হবে।’

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যসহ ৮টি উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ মাঠ পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করেন শিক্ষামন্ত্রী। এছাড়া তিনি অসুস্থ্য সাংবাদিকদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:২৩   ৫৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ