ফতুল্লায় দূর্ধর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় দূর্ধর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২



ফতুল্লায় দূর্ধর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার

ফতুল্লার মাসদাইর থেকে অর্ধডজন মামলার পলাতক আসামী দূর্ধর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন দিপু (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন দিপু ফতুল্লা মডেল থানার মাসদাইর ঘোষেরবাগ এলাকার আবুল হোসেনের পুত্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (২) সঙ্গীয় ফোর্স নিয়ে মাসদাইর ঘোষেরবাগস্থ জামালের রিক্সার গ্যারেজের সামনের রাস্তায় অভিযান চালিয়ে দূর্র্ধষ সন্ত্রাসী ডাকতি, ছিনতাই, মাদকসহ অর্ধ ডজন মামলার আসামী সাব্বির হোসেম ওরফে দিপুকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) জানায়,বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিন দিন পূর্বে সে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অর্ধ ডজন মামলা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:২২:৪৮   ৬৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ১৫ দফা দাবি যুব ও নাগরিক সমাজের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
অনিবন্ধিত অনলাইন ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির
অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ