শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন শেখ হাসিনা : মন্ত্রী গাজী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন শেখ হাসিনা : মন্ত্রী গাজী
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২



শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন শেখ হাসিনা : মন্ত্রী গাজী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে। শিক্ষার উন্নয়নে যত কাজ হয়েছে শুধু আওয়ামীলীগ সরকারের আমলেই হয়েছে। অতীতে কোন সরকারের আমলে শিক্ষার উন্নয়নে কোন কাজ হয় নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে ভালোবাসেন। এজনই তিনি শিক্ষার প্রতি এতো গুরুত্ব দিয়েছেন। তাই শিক্ষার উন্নয়নে যুগান্তকারী নানা পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া সরকারী কলেজ, মাহমুদাবাদ সরকারী প্রাথমিক বিদালয়, মঙ্গলখালী সরকারী প্রাথমিক বিদালয় ও সহিতুন নেসা পাইলট উচ্চ বিদালয়ে প্রাথমিকের পঞ্চম শ্রেণির সরকারি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ কালে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হক, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম সহ অনেকে।

বাংলাদেশ সময়: ২৩:১৭:০০   ৬৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ