সিদ্ধিরগঞ্জে মোস্তফা ফার্নিচারের শো-রুম উদ্বোধন 

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে মোস্তফা ফার্নিচারের শো-রুম উদ্বোধন 
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



সিদ্ধিরগঞ্জে মোস্তফা ফার্নিচারের শো-রুম উদ্বোধন 

সিদ্ধিরগঞ্জে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে ‘মোস্তফা ফার্নিচারের’ শো-রুম উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড মাদানি নগর মাদ্রাসার বিপরীতে দশ তলাসংলগ্ন মার্কেটের দ্বিতীয় তলায় এ শো-রুমের উদ্বোধন করা হয়।

মোস্তফা ফার্নিচারের ম্যানেজিং ডিরেক্টর আল- আমিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি.এম.ডি এর ডেপুটি ডিরেক্টর মোঃ মোস্তফা কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ব্যাংকের কাঁচপুর শাখার ম্যানেজার মোঃ মাহবুব আলম ও ব্যবসায়ী সুমন খান।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ‘মোস্তফা ফার্নিচার’ অতি সুনামের সাথে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আস্থা অর্জন করে আসছে। সিদ্ধিরগঞ্জে মোস্তফা ফার্নিচারের শো-রুম হওয়াতে মানুষ যাতায়াতেও অনেক সুবিধা পাবে বলে মনে করেন তারা। সবশেষে অতিথিরা মোস্তফা ফার্নিচারের সাফল্য কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- মোস্তফা ফার্নিচারের ইনচার্জ মো. নাইম সরকার, সিনিয়র সেলস এক্সিকিউটিভ মো. সালাউদ্দিন, সিনিয়র সেলস এক্সিকিউটিভ মো. সোহেল, সালেহা মিতা ও নাহিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২১   ৪৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে চার ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা
খালখনন কর্মসূচির সুফল ভোগ করছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
অর্থমন্ত্রীর সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে
যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ