বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
সোমবার, ৯ জানুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৫ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে দেড় শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ৪৬৩ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় রোগী কমেছে ৬৫ হাজারের বেশি। আর সুস্থ্য হয়েছেন ৯৮ হাজার ৬৫৭ জন। সোমবার (৯ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৩৮ জন এবং মারা গেছেন ৪০৭ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫২৬ জন এবং মারা গেছেন ৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৬৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২৭ জন এবং মারা গেছেন ৪৫ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৭৮ জন এবং মারা গেছেন ৫১ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪১১ জন এবং মারা গেছেন ৩৬ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১১৩ জন এবং মারা গেছেন ৬৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৫০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ১৩ হাজার ৬৪৫ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৯৯ লাখ ৬৮ হাজার ৯৭৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১১:৪৩:৫৭   ৫০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ