৩০ জানুয়ারি না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩০ জানুয়ারি না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন
সোমবার, ৯ জানুয়ারী ২০২৩



৩০ জানুয়ারি না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ৩০ জানুয়ারী আইনজীবী সমিতির নির্বাচনের দিন নির্ধারন করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান বার ভবনের নীচতলায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনির সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতি নির্বাচনের জন্যে ৪ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভূইয়া।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম এবং এড. মেরিনা বেগম । আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. নুরুল হুদা এবং এড. হুমায়ুন কবির।

এদিকে বার্ষিক সাধারণ সভা শেষে আওয়ামীলীগপন্থী আইনজীবীরা আনন্দ মিছিল বের করেন এবং বিএনপিপন্থী আইনজীবীরা নির্বাচন কমিশন বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন আদালতপাড়ায়।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:২৪   ৫০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ