সোনারগাঁয়ে খালে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে খালে ডুবে দুই শিশুর মৃত্যু
রবিবার, ৩১ আগস্ট ২০২৫



সোনারগাঁয়ে খালে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে নুসাইবা আক্তার এবং সালাউদ্দিন মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে ইয়ামিন মিয়া। নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশের খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশু নুসাইবা ও ইয়ামিন। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশের ঘাটে যায়। ধারণা করা হচ্ছে, খালে বাধা নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

পরে স্থানীয় এক নারী পানি আনতে গিয়ে ইয়ামিনের লাশ ভাসতে দেখে চিৎকার দেন। স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুঁজির পর খাল থেকে নুসাইবা ও ইয়ামিনের লাশ উদ্ধার করে।

চেঙ্গাকান্দি গ্রামের নুরজাহান বেগম জানান, “ঘাটে পানি আনতে গিয়ে প্রথম ইয়ামিনের লাশ চোখে পড়ে। পরে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে। ঘটনাটি সকলকে গভীরভাবে ব্যথিত করেছে।”

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি হৃদয়বিদারক। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের দাফন সম্পন্ন হয়েছে।”

বাংলাদেশ সময়: ২৩:২৫:৩৪   ৭৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়
‎চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থানের পুঁজি সহায়তা বিতরণ
নিরাপদ সড়ক গড়তে দোষারোপ নয়,সম্মিলিত উদ্যোগ জরুরি : শেখ রবিউল আলম
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৩ জনসহ গ্রেফতার ৮৫
সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
ঠাকুরগাঁও উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব
সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ