সিদ্ধিরগঞ্জে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
রবিবার, ৩১ আগস্ট ২০২৫



সিদ্ধিরগঞ্জে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১১১ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এসময় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (৩১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম এবং মো. নাহিদের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘন ১৫(১) অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় কুমিল্লা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭৫ কেজি পলিথিন জব্দ, হৃদয় স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ২৯ কেজি পলিথিন জব্দ এবং আল-মদিনা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা ও ৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার্থে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ, বিক্রয় ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৫৩   ১৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন সম্ভাবনা
নগরকান্দায় পৌর কর্মকর্তার কক্ষে ঠিকাদারকে মারধরের অভিযোগ
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষ, আহত ২০
নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন রোনালদো-জর্জিনা
সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর
রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ