‘স্পেয়ার’এ পরিবার নিয়ে বিপজ্জনকক তথ্য সরিয়ে রাখার কথা জানালেন হ্যারি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘স্পেয়ার’এ পরিবার নিয়ে বিপজ্জনকক তথ্য সরিয়ে রাখার কথা জানালেন হ্যারি
শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩



‘স্পেয়ার’এ পরিবার নিয়ে বিপজ্জনকক তথ্য সরিয়ে রাখার কথা জানালেন হ্যারি

প্রিন্স হ্যারি তার নিজের লেখা স্মৃতিকথা ‘স্পেয়ার’এ পরিবার নিয়ে বিপজ্জনক গোপন তথ্য সরিয়ে রাখার কথা জানিয়েছেন।
কারণ হিসেবে হ্যারি বলেছেন, তিনি মনে করেন এসব কথা প্রকাশ হয়ে গেলে পরিবারের সদস্যরা তাঁকে কোনো দিন ক্ষমা করবে না।
শুক্রবার ‘ডেইলি টেলিগ্রাফ’কে দেয়া এক সাক্ষাতকারে হ্যারি এ কথা বলেন। খবর এএফপি’র।
সাক্ষাতকারে হ্যারি আরো বলেন, ভাই প্রিন্স উইলিয়াম ও বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সম্পর্ক নিয়ে আরেকটি বই লেখার মতো যথেষ্ট তথ্য তাঁর কাছে আছে।
কিন্তু তিনি বলেন, ‘আমার এবং আমার ভাই ও বাবার মধ্যে কিছু ঘটনা আছে। আমি চাই না বিশ্ব সেটা জানুক। কারণ, আমি জানি, এ রকম হলে তাঁরা আমাকে ক্ষমা করবেন না।’
বইটি সম্পর্কে হ্যারি বলেন, ‘বইটির প্রথম খসড়া ভিন্নরকম ছিল। সেটি ছিল ৮শ’ পৃষ্ঠার। আর এখন এটি ৪শ’ পৃষ্ঠার। এটি দ’ুটি বই হতে পারে।’
প্রিন্স হ্যারি বলেন, ব্রিটিশ সংবাদ মাধ্যমের কাছে আমার পরিবার নিয়ে অনেক নোংরা তথ্য আছে। কিন্তু তারা অন্য কারো সম্পর্কে সরস গল্পের জন্যে এসব কার্পেটের তলায় লুকিয়ে রাখে।
হ্যারির বই ‘স্পেয়ার’ গত মঙ্গলবার থেকে বাজারে পাওয়া যাচ্ছে। এ বইতে রাজ পরিবারের অনেক অজানা কথা উঠে এসেছে। তবে বইটির বিষয়ে রাজ পরিবার নীরব।
বইতে হ্যারি তার বাবাকে (৭৪) মানসিকভাবে পঙ্গু হিসেবে উল্লেখ করেছেন। শৈশবে তিনি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেছেন।
ওই সাক্ষাৎকারে হ্যারি আরও বলেন, তিনি জনসমক্ষে রাজ পরিবারের ভাবমূর্তি নষ্ট করতে চাননি। তবে প্রিন্স উইলিয়ামের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে রাজ পরিবারের সংস্কারের জন্যে দায়বোধ থেকেই তিনি এটা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:০২:৪০   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়ায় গ্রেপ্তার ২২৬ জনের ২২২ জন বাংলাদেশি
মঙ্গলবার রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদির
গাজার পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের বেশি অনুদানের ঘোষণা ট্রাম্পের
মরক্কোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
মাহে রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা আমিরাতের
ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার তামান বন্দর
রমজানে আল-আকসায় মুসলিমদের প্রবেশ সীমিত করছে ইসরাইল
মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতার অভিনন্দন
মাদুরো এখনও ভেনেজুয়েলার ‘বৈধ প্রেসিডেন্ট’, বিস্ফোরক মন্তব্য ডেলসি রদ্রিগেজের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ