লিথুনিয়া-লাটভিয়ায় গ্যাস পাইপলাইনে বড় ধরনের বিস্ফোরণ

প্রথম পাতা » আন্তর্জাতিক » লিথুনিয়া-লাটভিয়ায় গ্যাস পাইপলাইনে বড় ধরনের বিস্ফোরণ
শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩



লিথুনিয়া-লাটভিয়ায় গ্যাস পাইপলাইনে বড় ধরনের বিস্ফোরণ

ইউরোপের দুই দেশ লিথুনিয়া ও লাটভিয়ার মধ্যে সংযোগকারী স্থাপনকারী একটি গ্যাস পাইপলাইনে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেখানে হামলার কোনো প্রমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শুক্রবার (১৩ জানুয়ারি) লিথুয়ানিয়ার গ্যাস ট্রান্সমিশন অপারেটর অ্যাম্বার গ্রিড এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

লিথুনিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এলআরটিতে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, আগুনের শিখায় রাতের আকাশ আলো হয়ে আছে। বিস্ফোরণের পর আগুনের শিখা ৫০ মিটার পর্যন্ত উঠে গিয়েছিল এবং অন্ততপক্ষে ১৭ কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল।

অ্যাম্বার গ্রিডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নেমুনাস বিকনিয়ুস এক সংবাদ সম্মেলনে বলেন, লিথুনিয়ার পাসভালিস জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী আমরা ক্ষতিকর কোনো কারণ দেখতে পাইনি, তবে তদন্তে সম্ভাব্য সবকিছুই খতিয়ে দেখা হবে।

বিস্ফোরণটি মূলত আবাসিক ভবন থেকে ঘটেছে বলে জানিয়েছে গ্যাস ট্রান্সমিশন অপারেটর অ্যাম্বার গ্রিড। বিস্ফোরণের কারণে লিথুনিয়া থেকে লাটভিয়ায় গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেলেও বিকনিয়ুস জানিয়েছেন, সমান্তরাল আরেকটি পাইপলাইন আছে এবং অ্যাম্বার সেটি ব্যবহার করে সরবরাহ আবার চালুর পরিকল্পনা করেছে।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মতো লিথুনিয়ার সঙ্গেও রাশিয়ার সীমান্ত আছে আর দেশটি বাল্টিক সাগরের তীরবর্তী। এই বাল্টিক সাগর হয়ে রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন গত বছর কয়েকটি বিস্ফোরণে ধ্বংস হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৫৬   ৪১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ