বিএনপিই সংঘাতের উসকানি দিচ্ছে: কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপিই সংঘাতের উসকানি দিচ্ছে: কাদের
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



বিএনপিই সংঘাতের উসকানি দিচ্ছে: কাদের

আওয়ামী লীগ পাল্টা কর্মসূচিতে বিশ্বাস করে না। বিএনপিই সংঘাতের উসকানি দিচ্ছে। তবে জনগণের জানমাল রক্ষায় রাজপথে থাকবে নেতাকর্মীরা বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী লোক ও কারুশিল্প লোকজ উৎসবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সহিংসতা রুখতে দল ও দেশের মানুষের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।

একের পর এক কর্মসূচিতে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। দেশবিরোধী অপশক্তিকে যে কোনো মূল্যে রুখতে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কাদের।

কাদের বলেন, আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ও সহিংসতায় বিশ্বাস করে না, তবে আন্দোলনের নামে কেউ সহিংসতা করলে জনগণের জানমালের রক্ষায় সতর্ক অবস্থানে থাকবে দল।

বিএনপি ভোটে হেরে যাওয়ার ভয়ে অসুস্থতাকে নিয়ে রাজনীতি করছে, এ কথা জানিয়ে কাদের বলেন; অসুস্থ রাজনীতি করতে করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন।

তারা যদি রাজনীতির নামে জ্বালাও-পোড়াও করে, মানুষের জানমালের ক্ষতি করে তাহলে তা প্রতিরোধ করা হবে, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি করছে না, বিএনপি উসকানিমূলক তৎপরতা বন্ধ না করলে জনগণ জবাব দেবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫৩   ৪৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
ত্রয়োদশ জাতীয় সংসদের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ