গ্রুপ চ্যাম্পিয়ন হতে টাইগ্রেসদের চাই মাত্র ১০৪ রান

প্রথম পাতা » খেলাধুলা » গ্রুপ চ্যাম্পিয়ন হতে টাইগ্রেসদের চাই মাত্র ১০৪ রান
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



গ্রুপ চ্যাম্পিয়ন হতে টাইগ্রেসদের চাই মাত্র ১০৪ রান

দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই সুপার সিক্সে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ফলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ টাইগ্রেসদের সামনে।

এমন সমীকরণের যুক্তরাষ্ট্র নারী অনূর্ধ্ব-১৯ দলকে অল্পতেই আটকে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক দিয়া বিশ্বাস ও রাবেয়া খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রানে থামে মার্কিনিদের ইনিংস। ফলে টাইগ্রেসদের জয়ের জন্য লক্ষ্য মাত্র ১১০ রান।

বুধবার (১৮ জানুয়ারি) বেনোনিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্র নারী অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক গেতিকা কোদালি। টাইগ্রেস বোলিংয়ের কাছে পেরে উঠছিল না যুক্তরাষ্ট্রের নারীরা। দলীয় ১১ রানে লাসয়া মুল্লাপুদির উইকেট তুলে নেন টাইগ্রেস অধিনায়ক দিশা।

এরপর দিশা ধিনগ্রা ও স্নিগ্ধা পল মিলে ৫৭ রানের জুটি গড়েন। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে না পেরে দুজনে মিলে ৬৫ বল খেলেন। এরপর ৩৯ বলে ২০ রান করে রান আউটের ফাঁদে পড়েন ধিনগ্রা। তার পরের বলেই ৩৭ বলে ২৬ রান করা স্নিগ্ধা পলকে নিজের দ্বিতীয় শিকার করেন দিশা।

এরপর ইসানি ভাগহেলা ও অধিনায়ক গেতিকা মিলে দলকে একশ রানের গণ্ডি পার করে নিয়ে যান। ইনিংসের শেষ বলে মারুফার বলে গেতিকার বিদায়ে নির্ধারিত ২০ ওভারে ১০৩ রানে থামে যুক্তরাষ্ট্র।

এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৭ উইকেট ও দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ১০ রানে হারিয়ে সুপার সিক্সে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

বাংলাদেশ সময়: ১৬:০০:০৮   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ