ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস

প্রথম পাতা » খেলাধুলা » ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩



ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস

২০০৮-০৯ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ম্যানচেস্টার ইউনাইটেড টানা ১০ ম্যাচ জেতার স্বাদ পেয়েছিল। সেই স্বাদ আবারও পেতে যাচ্ছিল রেড ডেভিলরা। কিন্তু তাদের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস। শেষ মুহূর্তে গোল খেয়ে টানা ৯ জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হলো এরিক টেন হাগের দলের।

বুধবার রাতে প্যালেসের মাঠ সেলহার্স পার্কে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ের ম্যাচ থেকে এদিন তিন পরিবর্তন নিয়ে নামে ম্যানইউ। অভিষেক হয় লোনে যোগ দেওয়া ভউট ভেহর্স্টের। ম্যাচের ৪৩তম মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। লিড নিয়েই বিরতিতে যায় ম্যানইউ।

দ্বিতীয়ার্ধে ম্যানইউয়ের সঙ্গে দারুণভাবে লড়াই করে প্যালেস। ম্যাচের যোগ করা সময়ে এসে গোলও পেয়ে যায় দলটি। দুর্দান্ত ফ্রি কিক থেকে স্বাগতিকদের সমতায় ফেরান মাইকেল ওলিস। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের পর ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের তিনেই আছে ম্যানইউ। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১২:৪২:৩৯   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ