ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩



ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯

ভারতের মহারাষ্ট্রের মুম্বাই-গোয়া মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিশু, নারীসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে একজন শিশু এবং তিনজন নারী রয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টার দিকে মহাসড়কের মানগাঁওয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি মুম্বাই যাচ্ছিল আর মাইক্রোবাসটি রত্নাগিরি জেলার পথে ছিল। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা এক আত্মীয়ের মৃত্যুতে স্বজনদের সান্ত্বনা দিয়ে ফিরছিলেন। দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : এনডিটিভি

বাংলাদেশ সময়: ১২:৪৬:২৮   ৪৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ