যেখানে রোনালদোকে ছাড়িয়ে গেলেন হল্যান্ড

প্রথম পাতা » খেলাধুলা » যেখানে রোনালদোকে ছাড়িয়ে গেলেন হল্যান্ড
সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩



যেখানে রোনালদোকে ছাড়িয়ে গেলেন হল্যান্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (২২ জানুয়ারি) উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাত্র ১৪ মিনিটে হ্যাটট্রিক করে চলতি মৌসুমের চতুর্থ হ্যাটট্রিক পূর্ণ করলেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। এখানেই ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেললেন এই নরওয়েজিয়ান দানব।

৪০ মিনিটে শুরু ৫৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ। এই ১৪ মিনিটে কি অসাধারণ খেলাই না দেখালেন হল্যান্ড। উল্ভসের বিপক্ষে হ্যাটট্রিকটি ছিল হল্যান্ডের চলতি মৌসুমে চতুর্থ হ্যাটট্রিক। ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফা খেলে লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক করেছেন মাত্র তিনটি। তবে চলতি মৌসুমেই মাত্র ম্যানসিটিতে যোগ দিয়েছেন হল্যান্ড। আর মৌসুমের মাঝপথেই চার হ্যাটট্রিক করে রোনালদোকে ছাড়িয়ে গেলেন তিনি।

এমন একের পর এক হ্যাটট্রিক দেখে তো বিরক্তই হচ্ছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। এক টুইট বার্তায় লিনেকার লিখেছেন, ২০ ম্যাচে চারটি হ্যাটট্রিক। ব্যাপারটা ফালতু হয়ে যাচ্ছে!’

এদিকে রোনালদোকে পেছনে ফেলার পাশাপাশি আরেকটি রেকর্ড ভেঙেছেন হল্যান্ড। এক মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে এর আগে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন আর্জেন্টিনার স্ট্রাইকার আগুয়েরো। ২০১১-১২ মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে ১৬ গোল করেছিলেন আগুয়েরো। তবে চলতি মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে ১৮ গোল করে ফেলেছেন।

চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে ২৫ গোল করে ফেলেছেন হল্যান্ড। এর আগে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল করেছেন অ্যান্ডি কোল ও অ্যালান শিয়ারার। ১৯৯৩-৯৪ মৌসুমে কোল এবং ১৯৯৪-৯৫ মৌসুমে শিয়ারার এক মৌসুমে করেছিলেন ৩৪ গোল। তাদের এই রেকর্ড ভাঙতে হল্যান্ডের দরকার মাত্র ১০ গোল। তার হাতে এখনও রয়েছে ১৮টি লিগ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৩৯   ৪২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ