সংসদে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) বিল পাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) বিল পাস
সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩



সংসদে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) বিল পাস

জাতীয় সংসদে আজ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) বিল পাস হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বিলটি সংসদে তুললে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলের ওপর দেয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগ সৃষ্টি হওয়ায় মূলত ২০১৬ সালের এই আইনটিতে সংশোধনী আনা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৬ বলবৎ হওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নামে দুটি পৃথক বিভাগ সৃষ্টি হওয়ায় এই আইনে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ এর জায়গায় ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ’ প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ ছাড়া ‘বাংলাদেশ নার্সিং কাউন্সিল’ এর পরিবর্তে ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল’, ‘সেবা পরিদফতর’ এর জায়গায় ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর’, স্বাস্থ্য অধিদফতরের জায়গায় স্বাস্থ্য সেবা অধিদফতরসহ কয়েকটি পদের নাম পরিবর্তন হওয়ায় আইনটি সংশোধন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৪৫   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
তেজগাঁও সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা: অর্থমন্ত্রী
ইসলামপুরে কোরবানি দিতে গিয়ে ইমামসহ ১৬ জন আহত
ফরিদপুরে আলোচিত শিল্পী লাইলী আক্তারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় পুলিশ সুপারের
সরকারি অনাথ শিশু পরিবারের সাথে ফরিদপুর জেলা প্রশাসনের ঈদ উদযাপন
ঈদের দিনেই সরিষাবাড়ীতে দুর্ধর্ষ চুরি
জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ