ফুটবল ইতিহাসে এই প্রথম সাদা কার্ড দেখালেন রেফারি

প্রথম পাতা » খেলাধুলা » ফুটবল ইতিহাসে এই প্রথম সাদা কার্ড দেখালেন রেফারি
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩



ফুটবল ইতিহাসে এই প্রথম সাদা কার্ড দেখালেন রেফারি

বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার করা হলো সাদা কার্ড। অবিশ্বাস্য শোনালেও ঘটনাটি সত্যি। এমন ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে পর্তুগালে।

ইতিহাসে প্রথমবার এমন ঘটনার এমন সাক্ষী থাকল পর্তুগাল। স্পোর্টিং লিসবন ও বেনফিকার নারীর দলের মধ্যকার একটি ম্যাচে ঘটে ঘটনাটি। ম্যাচের সময়ে রেফারি দেখান সাদা কার্ড! লাল ও হলুদ কার্ডের ব্যবহার আমরা ফুটবল ম্যাচে বরাবরই দেখে এসেছি। কিন্তু এবার দেখা গেলো সাদা কার্ডের। ফুটবল খেলাকে আকর্ষণীয় করে তুলতে, আরও বেশি রোমাঞ্চের করতেই পর্তুগালে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। যার অন্যতম একটি হলো এই সাদা কার্ড।

উল্লেখ্য যে, ফেয়ার প্লে-কে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ। বলা যায় পরিষ্কার পরিচ্ছন্ন ফুটবল খেলাকে উৎসাহ জোগাতেই এমন ভাবনাচিন্তা। আর সেই জিনিসকে এগিয়ে নিয়ে যেতেই প্রথম ব্যবহার করা হলো সাদা কার্ড। পর্তুগালের উইমেন্স কাপে স্পোর্টিং লিসবন ও বেনফিকার ম্যাচ বিরতির কিছুক্ষণ আগে ডাগআউটে একজন অসুস্থ হয়ে পড়েন। তখন দুই দলের মেডিকেল স্টাফেরা তার চিকিৎসায় তৎক্ষণাৎ লেগে পড়েন। তখন তাদের উদ্দেশেই ওই সাদা কার্ড দেখান রেফারি ক্যাটারিনা ক্যাম্পোস।

স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরাও করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন রেফারিকে। তবে এর অনেক আগেই উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি প্রস্তাব দিয়েছিলেন সাদা কার্ড ব্যবহারের। রেফারির সিদ্ধান্তে কোনো ফুটবলার ভিন্নমত হলে, তার শাস্তি হিসেবে এটি দেখানোর কথা জানিয়েছিলেন তিনি। যেখানে ১০ মিনিটের জন্য ম্যাচ চলাকালে তাকে থাকতে হতো মাঠের বাইরে।

বাংলাদেশ সময়: ১৪:০৯:৪৪   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম
ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার
পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের দুর্দান্ত জয়
আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক
আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন জাপানের ‘কিং কাজু’
সান্ডারল্যান্ডকে হারিয়ে প্রাক-মৌসুম শুরু লিভারপুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ