চসিকের আইডি হ্যাক করে ৫ হাজারের বেশি অবৈধ জন্মনিবন্ধন, গ্রেপ্তার ৪

প্রথম পাতা » চট্টগ্রাম » চসিকের আইডি হ্যাক করে ৫ হাজারের বেশি অবৈধ জন্মনিবন্ধন, গ্রেপ্তার ৪
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩



চসিকের আইডি হ্যাক করে ৫ হাজারের বেশি অবৈধ জন্মনিবন্ধন, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর বিভিন্ন ওয়ার্ডের জন্ম নিবন্ধন আইডি হ্যাক করে এ পর্যন্ত ৫ হাজারের বেশি জন্মনিবন্ধন তৈরি করেছে হ্যাকার চক্র। এই জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) ডা. মঞ্জুর মোর্শেদ।
তিনি জানান, সোমবার (২৩ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের সদস্যরা তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে সনদ জালিয়াতিতে ব্যবহৃত চারটি সিপিইউ, তিনটি মনিটর, একটি স্ক্যানারসহ প্রিন্টার ও দুটি প্রিন্টার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. জহির আলম (১৬), মোস্তাকিম (২২), দেলোয়ার হোসাইন সাইমন (২৩) ও মো. আব্দুর রহমান আরিফ (৩৫)।
উপ পুলিশ কমিশনার (ডিসি) ডা. মঞ্জুর মোর্শেদ বলেন, দীর্ঘদিন ধরে একাধিক গ্রুপ সনদ জালিয়াতির এ কাজ চালিয়ে আসছে। এ ধরনের চক্রের সদস্য ৩০ থেকে ১০০ জন পর্যন্ত। তারা প্রতিটি ভুয়া জন্ম নিবন্ধন সনদ করতে ৫০০ থেকে ৮০০ টাকা নেয়। পরবর্তীতে সরকারের নির্ধারিত ওয়েবসাইটে ভুয়া ঠিকানা ব্যবহার করে প্রাথমিক নিবন্ধন করে এবং ওই তথ্য হ্যাকারকে দিয়ে দেয়। হ্যাকাররা জন্মনিবন্ধন সার্ভারে গিয়ে জাল সনদ তৈরি করে পরে এই চক্রের সদস্যদের কাছে পাঠায়।’
তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে জালিয়াতি চক্রের সদস্যসরা জানায় এ পর্যন্ত তারা ৫ হাজারের বেশি জন্ম নিবন্ধন সনদ তৈরি করেছে। তাদের কাছ থেকে জব্দকৃত ডিভাইস প্রাথমিকভাবে পরীক্ষা করে সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের জন্মনিবন্ধন সহকারী মো. আনোয়ার হোসেন বাদি হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেছেন। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’
উল্লেখ্য, গত পনেরো দিনে চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ডে আইডি হ্যাক করে জন্মনিবন্ধন সনদ নেওয়ার ঘটনা ঘটেছে। এসব ওয়ার্ডের আইডি হ্যাক করে ইস্যু করা হয় ৫৪৭টি জন্মনিবন্ধন সনদ। তবে বিষয়টি জানাজানি হয় চারদিন আগে। সনদ বাবদ জমা হওয়া অর্থ ও সংখ্যা যাচাই করতে গিয়ে আইডি হ্যাকড হওয়ার বিষয়টি বুঝতে পারেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৯:১৫:৩৪   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি
রাঙামাটিতে মনসা পূজা পালিত
শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ