বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩



বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আজ সন্ধ্যায় বঙ্গভবনে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বিদায়ী সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নাথালি চুয়ার্ডের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে সুইজারল্যান্ডের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন, রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিং এ জানান।
রাষ্ট্রপতি বলেন জলবাযু পরিবর্তনের বাংলাদেশ সুইজারল্যান্ড একসাথে কাজ করবে।
তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন দাতা দেশগুলো থেকে বিভিন্ন সহযোগিতা যদিও পাচ্ছে কিন্তু তাদের প্রত্যাবাসনের সমস্যা সমাধানই হচ্ছে শান্তিপূর্ণ সমাধান।
রাষ্ট্রপ্রধান এ ব্যাপারে সুইজারল্যান্ডের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।
বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার ও নারীর ক্ষমতায়নে কার্যকরী ভূমিকার প্রশংসা করেন।
বাংলাদেশে অবস্থানকালে তার দায়িত্ব পালনে সরকারের সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতি ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৭:২৫   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ