ভূমিকম্পের ৩৩ ঘণ্টা পর মা ও দুই মেয়েকে জীবিত উদ্ধার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভূমিকম্পের ৩৩ ঘণ্টা পর মা ও দুই মেয়েকে জীবিত উদ্ধার
বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩



ভূমিকম্পের ৩৩ ঘণ্টা পর মা ও দুই মেয়েকে জীবিত উদ্ধার

সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে লাশের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এরই মধ্যে নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে। এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে অনেক মানুষ। চলছে উদ্ধার কাজ। ভূমিকম্পের ৩৩ ঘণ্টা পর তুরস্কের হাতায় প্রদেশে একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকারীরা একজন মা ও তার দুই মেয়েকে জীবিত উদ্ধার করেছে। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, এক কন্যার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে উদ্ধারকারীরা তাকে দ্রুত হাসপাতালে নেন।

সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে দুটি শক্তিশালী ভূমিকম্পের পর তুরস্কের ১০টি প্রদেশে কমপক্ষে ৩ হাজার ৫৪৯ জন নিহত এবং ২২ হাজার ১৬৮ জন আহত হয়েছে। ৭ দশমিক ৭ মাত্রার একটি কম্পন কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায় আঘাত হানে। এর নয় ঘণ্টা পর কাহরামানমারাসের এলবিস্তান জেলায় ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে এই অঞ্চল কেঁপে ওঠে। আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, হাতাবাকির, আদানা, আদিয়ামান, দিয়ারবাকিরসহ অন্যান্য প্রদেশে এর প্রভাব পড়ে।

লেবানন ও সিরিয়াসহ এ অঞ্চলের বেশ কয়েকটি দেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভয়াবহ ভূমিকম্পের পর সাত দিনের জাতীয় শোক পালন করছে তুরস্ক।

সূত্র : আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১১:৪০:৫৬   ৬৬২ বার পঠিত   #  #  #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ