বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে জেবিক-এর গভর্নরের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে জেবিক-এর গভর্নরের সাক্ষাৎ
বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩



বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে জেবিক-এর গভর্নরের  সাক্ষাৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে Japan Bank for International Cooperation (JBIC)-এর গভর্নর Nobomitsu Hayashi সাক্ষাৎ করেন। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থায়ন বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী গভর্নরকে স্বাগত জানিয়ে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অব্যাহত উন্নয়নে বিপুল অর্থায়ন প্রয়োজন। জি-টু-জি ছাড়াও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানসমূহকে উৎসাহিত করা হচ্ছে। জাপানি কোম্পানিগুলোর বাংলাদেশে কাজ করার আগ্রহ বাড়ছে। জেবিক চলমান ও আগত প্রকল্পসমূহে অর্থায়ন করতে পারে। এসময় প্রতিমন্ত্রী ঋণ প্রদানের ক্ষেত্রে Grace Period রাখার বিষয়টি নিয়েও আলোচনা করেন।

জেবিকের গভর্নর বাংলাদেশের সাথে আরো সুসম্পর্ক স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, সহযোগিতা বাড়াতে ও পারস্পরিক স্বার্থ সংরক্ষণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা প্রয়োজন। প্রস্তাব দেয়া আছে। সার্বিকভাবে জ্বালানির ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা বাড়াতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উল্লেখ্য, বিবিয়ানা-৩ হাজার ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎকেন্দ্রে জেবিক অর্থায়ন করেছে। গ্যাস মিটার প্রকল্পে অর্থায়ন কার্যক্রম এগিয়ে চলছে।

আলোচনাকালে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার ও জেবিক-এর নয়াদিল্লি অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ Toshihiko Kurihara উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:২৪   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ