তালাবদ্ধ ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম পাতা » গাজীপুর » তালাবদ্ধ ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



তালাবদ্ধ ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও শিশুর গলিত মরদেহ উদ্ধারের একমাস পর আসামি রহমত উল্লাহকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত (ঝিরুন্দি) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে শ্রীপুর থানা কার্যালয়ে সংবাদ সম্মেলনে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেন এ তথ্য জানান।

আসামি রহমত উল্লাহ গাজীপুরের কাপাসিয়া উপজেলার কুশদী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। সে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড-সংলগ্ন (এসিআই গেট) শান্তির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। তাকে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জানান, তালাবদ্ধ ঘর থেকে রুবিনা আক্তার ও তার ছেলে জিহাদের মরদেহ উদ্ধারের পর পুলিশ হত্যার রহস্য উদঘাটনের কাজ শুরু করে। পরে তদন্তে বেরিয়ে আসে রুবিনাকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের চেষ্টা করে রহমত। তখন ঘুমন্ত শিশু জিহাদ জেগে ওঠায় তাকেও গলা টিপে হত্যা করে। এ ঘটনা ধাপাচাপা দেওয়ার জন্য রুবিনাকেও হত্যা করে ওই মিস্ত্রি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি (শনিবার) বিকেল সাড়ে ৫টায় শ্রীপুরে নিজ বাড়ির তালাবদ্ধ ঘরে থেকে পুলিশ মা ও শিশুর মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:০৫   ৪৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ