পুলিশ পরিচয়ে প্রেম, থানার সামনে ছবি তুলতে গিয়ে গ্রেফতার

প্রথম পাতা » কিশোরগঞ্জ » পুলিশ পরিচয়ে প্রেম, থানার সামনে ছবি তুলতে গিয়ে গ্রেফতার
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



পুলিশ পরিচয়ে প্রেম, থানার সামনে ছবি তুলতে গিয়ে গ্রেফতার

পুলিশ পরিচয়ে নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রেম করেন কুমিল্লার এক যুবক। অতঃপর প্রেমিকার কাছে বিশ্বস্ততা অর্জন করতে পুলিশের পোশাক পরে থানার সামনে ছবি তুলতে গিয়ে গ্রেফতার হন তিনি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জের ভৈরব থানার মূল ফটক থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দিপ্ত আচার্য্য ওরফে শুভ্র (২৩) কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের চন্দ্র আচার্য্যের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুলিশের কুটি পরিহিত, পায়ে পুলিশের বুট, কোমরে পুলিশের আইডি কার্ড ঝুলানো ও পুলিশের মনোগ্রামযুক্ত ব্যাগ কাঁধে নিয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছিলেন দিপ্ত আচার্য্য। এ সময় তিনি ইমোতে কারও সঙ্গে কথা বলছিলেন। বিষয়টি ভৈরব থানায় কর্মরত এসআই শহিদুর রহমানের নজরে আসে। সাথে সাথে তাকে জিজ্ঞাসা করলে জানান, তিনি এসআই পদে চাঁদপুর থানায় কর্মরত। এ সময় তার পায়ের বুট ও তার আইডি কার্ড চেক করতেই বেরিয়ে আসে থলের বিড়াল।

পরে জানা যায়, ওই যুবক চাঁদপুর থানায় কর্মরত এক মহিলা পুলিশের সাথে প্রেম করে আসছিলেন। প্রেমিকার কাছে গ্রহণযোগ্যতা পেতেই নকল এসআই সেজে তিনি ভৈরব থানায় কর্মরত আছেন তা বোঝাতে চেয়েছিলেন।

ভৈরব থানার এসআই শহিদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে আমার ডিউটি ছিল। থানা থেকে বের হতেই ওই যুবককে চোখে পড়ে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া মনে হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলমের কাছে নিয়ে যাই। তার বাড়িতে যোগাযোগ করে জানা যায় তিনি পুলিশের চাকরি করেন না। তিনি এই পোশাক ঢাকা পলওয়েল মার্কেট থেকে কিনেছেন। প্রেমিকার কাছে বিশ্বস্ততা অর্জন করতে তিনি এ কাজ করেছেন।

তিনি জানান, এ ঘটনায় ভৈরব থানায় একটি মামলা হয়েছে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৫:৪৭   ৪৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম
কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ