১২০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ ভাই উদ্ধার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ১২০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ ভাই উদ্ধার
শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩



১২০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ ভাই উদ্ধার

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ১২০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন ভাইকে উদ্ধার করা হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটির বরাদ দিয়ে শনিবার (১১ ফেব্রুয়ারি) সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কের হাতায়ে প্রদেশের প্রধান শহর আন্তাকিয়ায় উদ্ধারকারী একটি দল ৯ ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালাচ্ছিল। এ সময় উদ্ধারকারীরা একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা খনন করার সময় ওই তিন ভাইয়ের সন্ধান পায়। পরে একে একে তাদের উদ্ধার করা হয়।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কের ২০ হাজার ২১৩ এবং সিরিয়ায় ৩ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। সময় যত গড়াচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে ধ্বংসস্তূপে আটকে থাকাদের জীবিত উদ্ধারের আশা। তারপরও উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জাতিসংঘ বলছে, ভূমিকম্পে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক ও সিরিয়ায় বর্তমানে প্রায় ৯ লাখ মানুষের রান্না করা খাবারের প্রয়োজন।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার পর বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশসহ অনেক দেশ এরইমধ্যে মানবিক সহায়তা পাঠিয়েছেন।

উল্লেখ্য, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল। এরপর ১৯৯৯ সালে দেশটির ডুজসে অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ মারা যায়।

বাংলাদেশ সময়: ১২:২৯:০৬   ৫০২ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ