মৃত্যু ২৮ হাজার ছাড়িয়েছে, একই পরিবারের পাঁচজনকে জীবিত উদ্ধার

প্রথম পাতা » আন্তর্জাতিক » মৃত্যু ২৮ হাজার ছাড়িয়েছে, একই পরিবারের পাঁচজনকে জীবিত উদ্ধার
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



মৃত্যু ২৮ হাজার ছাড়িয়েছে, একই পরিবারের পাঁচজনকে জীবিত উদ্ধার

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু আটাশ হাজার ছাড়িয়েছে। এদিকে, ভয়াবহ এ দুর্যোগের পাঁচদিন পর আরও পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। গাজিয়ান্তেপ প্রদেশের নুরদাগ শহর থেকে তাদের উদ্ধার করা হয়।

তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে সোমবার (৬ ফেব্রুয়ারি)। দুটি ভূমিকম্পের প্রথমটি স্থানীয় সোমবার (৬ এপ্রিল) ভোর রাত ৪টা ১৭ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। দ্বিতীয়টি আঘাত হানে দুপুরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬।

এ ভূমিকম্পে সবশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে তুরস্কে মারা গেছে ২৪ হাজার ৬১৯ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৫৭৫ জন।

জানা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংষস্তুপ থেকে প্রথমে মা হাভভা ও মেয়ে ফাতমাগুল আসলানকে উদ্ধার করেন। এরপর বাবা হাসান আসলানকে খুঁজে পান। এসময় তিনি মেয়ে জায়নেপ ও ছেলে সালতিগ বুগরাকে উদ্ধারের অনুরোধ জানান। পরে উদ্ধারকর্মীরা ওই দু’জনকেও উদ্ধার করেন।

সূত্র : আল জাজিরা

বাংলাদেশ সময়: ১১:৪৬:২০   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ