জুয়ার টাকার জন্য শ্বশুরবাড়ির গরু চুরি করল জামাই

প্রথম পাতা » চট্টগ্রাম » জুয়ার টাকার জন্য শ্বশুরবাড়ির গরু চুরি করল জামাই
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩



জুয়ার টাকার জন্য শ্বশুরবাড়ির গরু চুরি করল জামাই

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জুয়ার টাকা জোগাড়ের অভিযোগে শ্বশুরবাড়ি থেকে গরু চুরির সময় জামাতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের পরে তাদেরকে আদালতে পাঠানো হবে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। ওই সময় একটি কালো রঙের গরু এবং সিএনজি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধর্মপুর এলাকার জুয়েল (২৬), সাতরা চম্পকনগর এলাকার মো. রাসেল (২৮) ও বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মো. সুজন।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে বরুড়া একটি গরু চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যায়। এ সময় গরুটি নিয়ে পার্শ্ববর্তী দেবিদ্বারে দিয়ে যাওয়ায় সময় পুলিশের চেকপোস্টে ধরা পরে।

এদিকে বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায় জুয়েলের শ্বশুরবাড়ি। গত সোমবার বিকেলে জুয়েল তার অন্য দুই সহযোগীকে নিয়ে গরু চুরি করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, গরু বিক্রি করে তারা জুয়া খেলত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। বরুড়া থেকে থানায় এসে গরুর মালিক আমির হোসেন গ্রেপ্তারকৃত তিন চোরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:২৩   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


গ্রিন লাইসেন্স ছাড়া জাহাজ রিসাইক্লিং ব্যবসার সুযোগ থাকবে না: শিল্পমন্ত্রী
সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাইকার বৈশ্বিক প্রেসিডেন্ট
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
নোয়াখালীতে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বন্দরে এক ছাদের নিচে মিলবে সব সেবা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ