প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩



প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২২ : একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এর সভাপতিত্বে ২২তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং মো: নাসির উদ্দিন অংশগ্রহণ করেন।

শুরুতে ২১তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) এর ক্যাজুয়াল জনবলের আত্মীকরণ ও ইনক্রিমেন্ট এর ব্যাপারে সার্বিকভাবে আলোচনা করা হয়। বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিটাইম (বিমরাড) এর গবেষণার ফোকাস হিসেবে ব্লু ইকোনমির সম্ভাবনাকে তুলে ধরতে সুপারিশ করা হয়।

বৈঠকে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র বাহিনী বিভাগের আভিযানিক কর্মকাণ্ড পরিকল্পনা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রমের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

কমিটির সভায় বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (এফডিএমএন) সার্বিক নিরাপত্তা, ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনার পাশাপাশি রোহিঙ্গাদের ভাসানচরে আবাসন সম্পর্কিত একটি ডকুমেন্টারি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রদর্শন করা হয়।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৫   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : মীর হেলাল
বন্দরের ২ ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
বোয়ালমারীতে নছিমন দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর চালকের
গণতন্ত্রের সুরক্ষায় প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে : মঈন খান
বাংলাদেশের জাহাজভাঙা শিল্প অত্যন্ত সম্ভাবনাময় খাত : জার্মান রাষ্ট্রদূত
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা - সমাজকল্যাণ মন্ত্রী
কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা
উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয় এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত : প্রতিরক্ষা উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ