জামালপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩



জামালপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

জামালপুরে মাদক বিরোধী অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঝাউগড়া ইউনিয়নের পূর্ব শেখ সাদী এলাকার মোহাম্মদ আ. সামাদের ছেলে জিয়াউর রহমান (৪৫) ও মৃত শাহ আলীর ছেলে গোলাম রাব্বানী (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টা দিকে গোপন খবরে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের নির্দেশনায় উপ-পরিদর্শক জাহেদুল ইসলামের নেতৃত্বে এএসআই অরুন কুমার দাস, এএসআই আজিজুল হক, কনস্টেবল শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী এলাকায় অভিযান চালায়। এসময় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গোপন খবরে উপজেলার ঝাউগড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:১৫   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ