কাল থেকে শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৫ আন্ত:বিভাগীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা

প্রথম পাতা » খেলাধুলা » কাল থেকে শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৫ আন্ত:বিভাগীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩



কাল থেকে শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৫ আন্ত:বিভাগীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার থেকে ধানমন্ডিস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হচ্ছে তিনদিন ব্যপী অনুর্ধ্ব-১৫ আন্ত:বিভাগীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা।
আগামীকাল সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদী, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)সচিব পরিমল সিংহ।
প্রতিযোগিতায় আটটি বিভাগ থেকে শীর্ষ দুটি দল অংশ নিচ্ছে। অংশগ্রহনকারী দলগুলো হলো : ঢাকা বিভাগ- কিশোরগঞ্জ ও ফরিদপুর, চট্টগ্রাম বিভাগ- রাঙ্গামাটি ও খাগড়াছড়ি, রংপুর বিভাগ- লালমনিরহাট ও দিনাজপুর, বরিশাল বিভাগ- বরিশাল ও বরগুনা, ময়মনসিংহ বিভাগ- ময়মনসিংহ ও নেত্রকোনা, সিলেট বিভাগ- সিলেট ও সুনামগঞ্জ, খুলনা বিভাগ- মাগুড়া ও খুলনা, রাজশাহী বিভাগ- রাজশাহী ও সিরাজগঞ্জ জেলা।

বাংলাদেশ সময়: ১৫:১০:১৭   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র, কঠিন সমীকরণে ইরান
এবার উরুগুয়েকেও রুখে দিল বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে
সালাহর কাঁধে ভর করে বিশ্বকাপে প্রথম জয় মিশরের
সৌদি আরবকে ৪ গোলে হারালো স্পেন
কারখানার শ্রমিক থেকে বিশ্বকাপে জার্মানির ‘হিরো’
গোলরক্ষক রমের বীরত্বে ঐতিহাসিক ড্র কুরাসাওয়ের
জাপানের গোলবন্যায় বিশ্বকাপ থেকে বিদায় তিউনিশিয়ার
অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
সাইবারির রেকর্ড ভেঙে দ্রুততম গোল প্যারাগুয়ের গালারজার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ